ডিবেট ক্লাব (Debate Club):
ডিবেট ক্লাব শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন, বিশ্লেষণী দক্ষতা এবং শুদ্ধ ভাষা ব্যবহারে পারদর্শী করে তুলতে সহায়তা করে। বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও দলীয় আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং গঠনমূলক মতবিনিময়ের সক্ষমতা বিকাশে উৎসাহিত করা হয়।