প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা বিধৌত নদীর পূর্ব পার্শ্বস্থ বন্দর থানার অনগ্রসর নারী সমাজের শিক্ষার উন্নতিকল্পে প্রায় ৫৫ বছর পূর্বে এলাকায় বিদ্যোৎসাহী ব্যক্তিগণ একটি বালিকা বিদ্যালয় স্থাপনে এক মহতী উদ্যোগ গ্রহন করেন। প্রতিষ্ঠানটির অনুমোদনের জন্য তৎকালীন প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক সক্রিয় ভূমিকা পালন করেন। এ ব্যাপারে তার সাথে সহযোগিতা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠাতা জনাব মোঃ ফরিদ উদ্দিন, মুন্সী আব্দুল মান্নান, জনাব মুন্সী আব্দুস সালাম ও জনাব কাজী আব্দুল কাইউম।
প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে তৎকালীন সহ-সভাপতি জনাব কাজী আব্দুল কাইউম বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও উন্নয়নের ইতিহাসে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোঃ ফরিদ উদ্দিন (এম এ), শিক্ষানুরাগী জনাব মুন্সী আব্দুল মান্নান ও তৎকালীন সহ-সভাপতি জনাব কাজী আব্দুল কাইউম সাহেবের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য ২০০৭ শিক্ষাবর্ষ হতে এ প্রতিষ্ঠানের প্রধান জনাব অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান এর ঐকান্তিক প্রচেষ্টার ফলে কলেজ শাখা চালূ হয় । ২০০৮ সালে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় পাঠদানের অনুমতি লাভ করে। ২০১০ সালে শিক্ষা মন্ত্রনালয় ও বোর্ডের স্বীকৃতি প্রাপ্ত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোঃ ফরিদ উদ্দিন (এম.এ), ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্যবৃন্দ ও গভর্নিং বডির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দের সহায়তায় বর্তমানে ৫ম তলা কলেজ ভবনে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এই প্রতিষ্ঠানের জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার ৩ বছরের গড় পাশের হার ৯৭%।