বাংলা বিভাগ বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ, লোকসংস্কৃতি ও আধুনিক সাহিত্য বিশ্লেষণ নিয়ে কাজ করে। সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যেখানে তারা বাংলা ভাষার গভীরতা ও সাহিত্যিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।
মূল বিষয়বস্তু:
✔ প্রাচীন ও আধুনিক বাংলা সাহিত্য
✔ বাংলা ভাষার ইতিহাস ও ব্যাকরণ
✔ সাহিত্য সমালোচনা ও গবেষণা
✔ লোকসংস্কৃতি ও নাট্যশিল্প
এই বিভাগগুলো সমাজ, প্রশাসন, ব্যবসা ও সাহিত্যিক চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিবেচনায় এই বিভাগগুলোর যেকোনো একটি বেছে নিতে পারেন।
বিদ্যালয়ের ইতিহাস….
প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা বিধৌত নদীর পূর্ব পার্শ্বস্থ বন্দর থানার অনগ্রসর নারী সমাজের শিক্ষার উন্নতিকল্পে প্রায় ৫৯ বছর পূর্বে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণ একটি বালিকা বিদ্যালয় স্থাপনে এক মহতী উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগের পুরোধায় ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি জনাব মোঃ ফরিদ উদ্দিন (এম এ)। ১৯৫৯ সালে তাঁর উদ্যোগের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে এগিয়ে আসেন বন্দর বি এম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তৎকালিন প্রধান শিক্ষক জনাব রইস উদ্দিন আহমেদ ও এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।